কুরআন, আদব, আকিদা শিক্ষার সমন্বয়ে

ইসলামিক অনলাইন মাদ্রাসা

কর্তৃক পরিচালিত

স্কুল মক্তব

আপনার সন্তানকে ঘরে বসেই কুরআন শিক্ষা, ইসলামিক আদব-আখলাক, দোয়া-দরুদ, নূরানী ও প্রয়োজনীয় একাডেমিক সহায়তা দেওয়ার জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম।

School Maktab Student
আমাদের কোর্সসমূহ

কোর্স সমূহ

শিশুদের দ্বীনি ও নৈতিক শিক্ষাকে সহজ, সুন্দর ও কার্যকরভাবে উপস্থাপনের জন্য সাজানো হয়েছে আমাদের কোর্সসমূহ।

স্কুল মক্তব
ভর্তি চলছে

স্কুল মক্তব

স্কুল মক্তব কোর্সটিতে আছে ১২টি সাবজেক্ট এর সম্মিলিত সিলেবাস। এগুলো হল তাজবীদ, হিফজুল কুরআন, দোয়া ও সুন্নাহ, আক্বিদা, ফিকহ, দাওয়াহ, আরবি ভাষা, আসমা উল হুসনা, সিরাহ, ইসলামি ইতিহাস, ইসলামী জ্ঞান, এবং ইলমের আদব।

এক বছর ও দেড় বছর মেয়াদী কোর্স
ভর্তি হোন
হিফজ শুনানি (সামাআত) কোর্স
ভর্তি চলছে

হিফজ শুনানি (সামাআত) কোর্স

হিফজ সম্পন্ন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা আজীবন নির্ভুলভাবে মনে রাখাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের হিফজ শুনানি (সামাআত) কোর্স-এ শিক্ষার্থীরা নিয়মিত অভিজ্ঞ হাফেজ উস্তাজ-উস্তাজার কাছে শুনানি দেয়। প্রতিটি ভুল তাৎক্ষণিক সংশোধন, পরিকল্পিত রিভিশন এবং শুদ্ধ তাজবীদের চর্চার মাধ্যমে শিক্ষার্থীর হিফজকে আরও শক্তিশালী ও নির্ভুল করে তোলা হয়।

আমলী সূরা কোর্স

আমলী সূরা কোর্স

পূর্ণ তাজবীদের সাথে প্রয়োজনীয় সূরাসমূহ হিফজের বিশেষ আয়োজন আপনার সন্তান কি গুরুত্বপূর্ণ আমলী সূরাসমূহ শুদ্ধভাবে মুখস্থ করতে পারছে? ছোটবেলা থেকেই কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং প্রয়োজনীয় সূরা, দোয়া ও ইসলামী শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিম শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে সাজানো হয়েছে ৫ মাস মেয়াদি “আমলী সূরা কোর্স”। এখানে শিক্ষার্থীরা পূর্ণ তাজবীদের সাথে গুরুত্বপূর্ণ আমলী সূরাসমূহ হিফজ করার পাশাপাশি তাজবীদ, তিলাওয়াত, মাশক, হাদিস, দোয়া এবং প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল শিখবে ইনশাআল্লাহ।

তাজবীদ সিঙ্গেল কোর্স

তাজবীদ সিঙ্গেল কোর্স

মাত্র ৪ মাসেই সহিহ কুরআন তিলাওয়াতের ভিত্তি গড়ে তুলুন। আপনার সন্তান কি এখনও আরবি হরফ চিনতে পারে না? অথবা কুরআন তিলাওয়াতে শুদ্ধতা ও সাবলীলতা অর্জিত হয়নি? তাহলে স্কুল মক্তব তাজবীদ সিঙ্গেল কোর্স হতে পারে তার জন্য একটি বিশেষ সুযোগ। অভিভাবকদের ব্যাপক আগ্রহ ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের মে মাস থেকে আমাদের আইওএম স্কুল মক্তবে "তাজবীদ সিঙ্গেল কোর্স"- এর আয়োজন শুরু হয়েছে।

ছোটদের  হিফজুল কুরআন কোর্স

ছোটদের  হিফজুল কুরআন কোর্স

'কিয়ামতের দিন হাফেজের পিতামাতার মাথায় স্বর্ণের মুকুট পরানো হবে' এই  একটি কারণে হলেও সন্তানকে হাফেজ বানানোর স্বপ্নে বিভোর থাকেন প্রতিটি দ্বীনদার পিতামাতা। আপনাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 'আইওম স্কুল মক্তব' নিয়ে এসেছে ছোটদের হিফজুল কুরআন কোর্স। কোমলমতি শিশুকে মাদ্রাসার হোস্টেলে পাঠানোর ভয় ও পারিবারিক বিচ্ছিন্নতা এড়িয়ে সন্তানকে  ঘরের নিরাপদ পরিবেশে আপনার চোখের সামনেই হাফেজ হিসেবে গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ। অভিজ্ঞ মুহাফিজের তত্ত্বাবধানে ৩ বছরে সম্পূর্ণ ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন হবে। এখানে রয়েছে ছেলে-মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা।

স্কুল মক্তব নাজেরা কোর্স
ভর্তি চলছে

স্কুল মক্তব নাজেরা কোর্স

একজন মুসলিম শিশুর জীবনে কুরআন শুদ্ধ ও সুন্দরভাবে পড়তে শেখা অত্যন্ত মূল্যবান একটি শিক্ষা। এই শিক্ষা থেকে বঞ্চিত থাকা মানে জীবনের এক গুরুত্বপূর্ণ ফরজ থেকে দূরে থাকা। শৈশবই শেখার সবচেয়ে উপযুক্ত ও সুন্দর সময়। এ সময়েই যদি শিশুর হৃদয়ে কুরআনের প্রতি ভালোবাসা গড়ে ওঠে, তবে তা সারাজীবন তার সঙ্গী হয়ে থাকে। আপনার সন্তানের জন্য কুরআন শেখার যাত্রাকে সহজ করতে আমরা আয়োজন করেছি ৬ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য “স্কুল মক্তব নাজেরা কোর্স”। এই সুবিন্যস্ত দেড় বছরের কোর্সের মাধ্যমে শিশু ধীরে ধীরে শুদ্ধ তিলাওয়াত শিখে সম্পূর্ণ কুরআন সহিহভাবে পড়তে দক্ষ হয়ে উঠবে, ইন শা আল্লাহ।

২ বছর (৪ সেমিস্টার)
ভর্তি হোন
গল্পে গল্পে তাফসীর কোর্স

গল্পে গল্পে তাফসীর কোর্স

গল্পের আনন্দে শিখুক কুরআনের তাফসীর। শিশুরা গল্প ভালোবাসে, আর গল্পের মাধ্যমেই তারা সবচেয়ে সহজে শিক্ষা গ্রহণ করে। সেই ভাবনা থেকেই ছোটবেলা থেকে শিশুদের হৃদয়ে কুরআনকে ভালোবাসা এবং তাদের মাঝে কুরআন বুঝে পড়ার অভ্যাস   গড়ে তোলার লক্ষ্যে 'আইওএম স্কুল মক্তব'  ছোটদের জন্য নিয়ে এসেছে " গল্পে গল্পে তাফসীর কোর্স"।

জুয আম্মা হিফজ কোর্স

জুয আম্মা হিফজ কোর্স

ছোট্ট বয়সেই কুরআনের সাথে গভীর বন্ধন গড়ে তুলুক আপনার সন্তান শিশুদের জীবনে কুরআন শেখা শুধু একটি শিক্ষা নয়, বরং এটি তার ঈমান, আমল ও চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি। বিশেষ করে কুরআনের জুয আম্মা তথা শেষ পারার সূরাসমূহই শিশুর দৈনন্দিন সালাত, দোয়া ও জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ৫ মাস মেয়াদি “জুয আম্মা হিফজ কোর্স” সাজানো হয়েছে এমনভাবে, যাতে শিশুরা পূর্ণ তাজবীদের সাথে জুয আম্মার সকল সূরা মুখস্থ করার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত, তাজবীদ, দোয়া, হাদিস ও প্রয়োজনীয় ইসলামী আদব-আখলাকও শিখতে পারে।

স্কুল মক্তবের বৈশিষ্ট্য

আমাদের সম্পর্কে

লাইভ ক্লাস

প্রতিটি ক্লাস শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে Zoom-এর মাধ্যমে লাইভ নেওয়া হয়। লাইভ ক্লাসে অংশগ্রহণের ভিত্তিতে উপস্থিতির নম্বরও রাখা হয়।

মশক ক্লাস

তাজবীদ ও কুরআন তিলাওয়াত সহিহ করার জন্য ছোট ছোট গ্রুপে তাকরার, অনুশীলন এবং নিয়মিত শুনানি নেওয়া হয়।

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী

৯২+ উস্তায/উস্তাযার তত্ত্বাবধানে ক্লাস পরিচালিত হয়। পাশাপাশি দেশ-বিদেশের খ্যাতিমান উলামায়ে কেরামও বিশেষ ক্লাস নিয়ে থাকেন।

ক্লাস রেকর্ড

লাইভ ক্লাস মিস হলে চিন্তার কিছু নেই। প্রতিটি ক্লাসের রেকর্ড সংরক্ষণ করা হয়, যাতে শিক্ষার্থীরা পরে সুবিধামতো দেখতে পারে।

সাপ্তাহিক তালিম

ভাই-বোনদের জন্য আলাদা সাপ্তাহিক তালিমের ব্যবস্থা রয়েছে, যেখানে দ্বীনি ইলমের পাশাপাশি প্রয়োজনীয় সমসাময়িক বিষয়ও আলোচনা করা হয়।

সার্টিফিকেট

ফ্রি বা পেইড—উভয় ধরনের কোর্স সম্পন্নকারীদের জন্য কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।

আমাদের লক্ষ্য

কেন স্কুল মক্তব?

স্কুল মক্তবে দ্বীন ইসলামের প্রাথমিক শিক্ষা জীবনঘনিষ্ঠ ও শিশুবান্ধব উপায়ে প্রদান করা হয়। কুরআন-হাদিস, দুয়া-সুন্নাহ, আদব-কায়দা, শিষ্টাচার, ভদ্রতা, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ—এসবের পাশাপাশি হালাল-হারাম, পাক-পবিত্রতা ও প্রয়োজনীয় ইসলামী জীবনব্যবস্থা সহজ ও যুগোপযোগী সিলেবাসে শেখানো হয়। শৈশব থেকেই সন্তানদের নেক তরবিয়ত, ইবাদতের প্রতি আগ্রহ এবং দ্বীনি পরিচর্যা গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।

সাধারণ প্রশ্নোত্তর

কিছু প্রশ্নোত্তর

"স্কুল মক্তব" কোর্সটি কত বছরের বাচ্চাদের জন্য?

মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে ৬ থেকে ১২ বছর এবং ছেলে শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর।

ছেলে শিশুর ক্ষেত্রে বয়সসীমা কম কেন?

মাহরাম ও গায়রে মাহরাম বিষয়টি বিবেচনায় রেখে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

৪/৫ বছরের বাচ্চাকে ভর্তি করানো যাবে কি?

না। স্কুল মক্তবে ন্যূনতম ৬ বছর বয়সী বাচ্চা ভর্তি হতে পারবে।

আমি প্রবাসী, আমার বাচ্চা বাংলা তেমন বুঝে না। ইংরেজিতে কার্যক্রম আছে?

জি। বাংলা ও ইংরেজি—দুই মাধ্যমেই কার্যক্রম রয়েছে। প্রবাসীদের জন্য আলাদা সময়েও ক্লাসের ব্যবস্থা আছে।

ক্লাস কখন ও কয়দিন?

সপ্তাহে ৬ দিন ক্লাস হয়। বাংলাদেশ সময় সকাল, সন্ধ্যা ও রাত—এমন একাধিক ব্যাচে ক্লাসের ব্যবস্থা রয়েছে।

ক্লাস মিস করলে করণীয় কী?

চিন্তার কিছু নেই। পুরো সেমিস্টার জুড়ে ক্লাসের রেকর্ড রাখা হয়, তাই পরে দেখে নেওয়া যাবে।

ডেমো ক্লাস দেখতে পারি?

জি, অবশ্যই। ক্লাস লিংক: এখানে। এছাড়াও ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আরও ক্লাস রেকর্ড পাওয়া যাবে।

সকল বাচ্চা কি একসাথে ক্লাস করবে?

আমাদের ক্লাস প্ল্যানিং এমনভাবে সাজানো যে কোনো বাচ্চার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

কোর্সে কোন বই পড়ানো হয়?

এই কোর্সে “স্কুল মক্তব” নামক বই অনুসরণ করা হয়।

“স্কুল মক্তব” বইটি কোথায় পাওয়া যাবে?

তাকওয়াহ, যাযাবরসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ।

কোর্সের ফি কত?

ভর্তি ফি ১৫৩০৳। মাসিক ফি ৫০০৳ (বাংলা মাধ্যম) এবং ১০০০৳ (ইংরেজি মাধ্যম ও প্রবাসীদের জন্য)।

আর্থিকভাবে অসচ্ছলদের জন্য কোনো ছাড় আছে?

বিশেষ আর্থিক সমস্যায় Poor Fund-এর মাধ্যমে সহায়তার ব্যবস্থা আছে। বিস্তারিত জানার জন্য পেইজে যোগাযোগ করতে হবে।

আমাদের শিক্ষকবৃন্দ

ক্লাস নিবেন যারা

দক্ষ, অভিজ্ঞ ও যত্নশীল উস্তায/উস্তাযাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পাবে সুন্দর ও ফলপ্রসূ শিক্ষার পরিবেশ।

রাহাত আহমেদ

রাহাত আহমেদ

উস্তাদ

মুহাম্মদ জিল্লুর রহমান

মুহাম্মদ জিল্লুর রহমান

উস্তাদ

আলিমুন নেসা জুই

আলিমুন নেসা জুই

সহকারী শিক্ষক, স্কুল মক্তব বিভাগ

জান্নাতুল ফেরদৌস

জান্নাতুল ফেরদৌস

সহকারী শিক্ষক, স্কুল মক্তব বিভাগ

তাসলিমা হালিমা

তাসলিমা হালিমা

সহকারী শিক্ষক, স্কুল মক্তব বিভাগ

তামান্না ইসলাম

তামান্না ইসলাম

সহকারী শিক্ষক, স্কুল মক্তব বিভাগ

স্টুডেন্ট কর্নার

আপনার একাডেমিক কার্যক্রমের জন্য দ্রুত প্রবেশদ্বার